1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর র‍্যালিতে বোমা হামলায় নিহত বেড়ে ৫২ - আদালত বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর র‍্যালিতে বোমা হামলায় নিহত বেড়ে ৫২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর র‍্যালিতে বোমা হামলায় নিহত বেড়ে ৫২
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ : ২৯ সেপ্টেম্বর ২০২৩,
মাস্তুং জেলার একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। 
মাস্তুং জেলার একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। ছবি: রয়টার্স
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানায় পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত একটি র‍্যালিতে এই বোমাটি বিস্ফোরণ হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা হামলাকে আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করছেন। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।

মাস্তুং জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আবদুল রাজ্জাক শাহি ডনকে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন। জেলা শহরের স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানান, নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও আছেন।
এর আগে শহিদ নওয়াব গউস বকশ রাইসানি মেমোরিয়াল হসপিটালের প্রধান নির্বাহী ডা. সাইদ মিরওয়ানি জানিয়েছিলেন, বিস্ফোরণে ৩৪ জন নিহত ও ১৩০ জনের বেশি মানুষ আহত হন।

পরে তিনি জানান, তাঁর পরিচালনাধীন হাসপাতালে ২৮টি মরদেহ আনা হয়েছে। আর ২২টি মরদেহ নেওয়া হয় মাস্তুং জেলা হাসপাতালে। মিরওয়ানি আরও জানান, শহিদ নওয়াব গউস বকশ রাইসানি হাসপাতালে অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ২০ জনের বেশি মানুষকে কোয়েটায় পাঠানো হয়েছে।

এর আগে মাস্তুংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানান, বিস্ফোরণে ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হন। আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জন্য জড়ো হতে থাকা লোকজনের ওপর বোমা হামলা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট