1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পুলিশ কথা না শুনলে আমার দরজা খোলা, আসুন: ডিএমপি কমিশনার - আদালত বার্তা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ।

পুলিশ কথা না শুনলে আমার দরজা খোলা, আসুন: ডিএমপি কমিশনার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৯২৭ বার পড়া হয়েছে

এলাকার ওসি, ডিসিদের বলার পরও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা না নিলে ভুক্তভোগীদের সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি কার্যালয়ে আসার আহবান জানিয়েছেন কমিশনার।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমে আসবে বলেও জানান তিনি।

মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র. এই স্লোগানে শনিবার রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ভালো কাজে সবার আগে এগিয়ে আসার পাশাপাশি অসাধু সদস্যদের বিরুদ্ধে পুলিশ সদস্যদেরই সবার আগে প্রতিবাদ করতে হবে। এছাড়া যে কোনো অভিযোগের বিষয়ে সব সময় সবার জন্য তার দরজা উন্মুক্ত বলেও জানান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, এলাকার যে কোনো সমস্যা নিয়ে আপনারা পুলিশের সঙ্গে কথা বলেন। পুলিশ কথা না শুনলে আমার দরজা খোলা আছে, আমার সাথে কথা বলেন।

এদিকে, গণমাধ্যমে পুলিশের সমালোচনা করাকে ইতিবাচক আখ্যায়িত করে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এর মাধ্যমে অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, অপরাধ সব কমিউনিটিতেই সংগঠিত হয়। সেগুলো পত্রিকাতে আসার জন্য কারণ রয়েছে। এতে আমরা শিক্ষা নিতে পারব।

কমিউনিটি পুলিশের মাধ্যমে সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা থামানো সম্ভব বলেও জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট