1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ - আদালত বার্তা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার

ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ

ইফতেমাম হক, আদালত বার্তাঃ ০৯ ডিসেম্বর ২০২৪

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। অনেকেই এর পাসওয়ার্ড ভুলে যায়। তার ওপর রিকভারির জন্য রেজিস্টার্ড মোবাইল বা ই-মেইল অ্যাকাউন্টেও অ্যাক্সেস নেই। এমন পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। কারণ, সহজেই পেতে পারেন সমাধান।

এর জন্য আগেই আপনি লগ-ইন করেছেন এবং এখনো তাতে লগ-ইন করা আছে এমন একটি ডিভাইস প্রয়োজন। সেটি নিজের ফোন বা কম্পিউটার, এমনকি কোনো আত্মীয়-বন্ধুর ফোন-কম্পিউটার হলেও চলবে। এরপর ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করুন। আর সেখানে কোনো একটা ই-মেইল অ্যাড্রেস কিংবা মোবাইল নম্বর লিখুন। যদি এতে কাজ না হয়, আপনার অ্যাকাউন্টের নাম অথবা ইউজার নেম লিখুন। এবার অ্যাকাউন্টটি হাতে পেয়ে যাওয়ার পর প্রথমেই ‘নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস?’-এ ক্লিক করুন। সেখানে যা যা তথ্য চাওয়া হচ্ছে সেগুলো এবং নতুন একটি কনট্যাক্ট ডিটেইল দিন। খেয়াল রাখবেন, এই কনট্যাক্ট ইনফরমেশন যেন এর আগে কখনো এই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত না হয়। এবার যদি সব সিকিউরিটি চেক পাস করে যান, তাহলেই সুযোগ আসবে পাসওয়ার্ড রিসেট করার। এরপর আপনার অ্যাকাউন্টটি আপনি ফের ব্যবহার করতে পারবেন।

তবে যদি এ পদ্ধতিতে কাজ না হয়, আপনি গ্রিবেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই অফিসারের সঙ্গে যোগাযোগের দুটি উপায় রয়েছে। যার মধ্যে প্রথমটি হলো একটি অনলাইন ফরম পূরণ করা। এতে আপনাকে কিছু বিকল্প বেছে নিতে হবে, যেখানে অ্যাকাউন্ট লক করার কারণ পুনরুদ্ধারের উদ্দেশ্য ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হয়। এ ফরমে ইলেকট্রনিক স্বাক্ষরও নেওয়া হয়। এ ছাড়াও ই-মেইল বা পোস্টের মাধ্যমে সরাসরি অভিযোগ দায়ের করতে পারেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট