রাজধানীতে উদ্বেগজনক নাশকতা: এবার থানার ভেতরেই ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ অব্যাহত
আদালত বার্তা ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকাগুলোর পর এবার সরাসরি পল্লবী থানার অভ্যন্তরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে পল্লবী থানার মূল ফটকের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আকস্মিক এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে একই দিন সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন চত্বরের বাইরে এবং নীলক্ষেত মোড় এলাকায় দুটি পৃথক বিস্ফোরণ অন্তর্ভুক্ত। এসব নাশকতামূলক তৎপরতায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে পুলিশ।
একই সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। নতুনবাজার ১০০ ফিট সড়কে ভাটারা থানার সন্নিকটেই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এর আগের দিন শনিবার (৭ নভেম্বর) রাতেও রাজধানীতে একাধিক নাশকতার চিত্র দেখা গেছে:
ছবি সংগ্রহীতএসব ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।