1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
অনলাইনে একাধিক জন্মসনদের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম - আদালত বার্তা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

অনলাইনে একাধিক জন্মসনদের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

অনলাইনে একাধিক জন্মসনদের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৯ এপ্রিল ২০২৩।

বর্তমান নিয়মে, কোনো ব্যক্তির অনলাইনে একাধিক জন্মনিবন্ধন থাকলে যেটি আগে হয়েছে, সেটি রেখে বাকিগুলো বাদ যাবে। তবে সে ক্ষেত্রে যারা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে প্রথমটির পরিবর্তে দ্বিতীয় বা তৃতীয় জন্মসনদের নম্বর ব্যবহার করেছেন, তারা সমস্যায় পড়েন। এ অবস্থা বিবেচনা করে বিদ্যমান নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)।

রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু নিবন্ধন) মো. রাশেদুল হাসান বলেন, ‘কারও অনলাইনে দুটি জন্মসনদ থাকলে প্রথমটি রেখে বাকিটা বাদ দেয়ার নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে কারও প্রথম জন্মসনদে কোনো ভুল থাকলে তা সংশোধন করে দেয়া হয়। এ নিয়মে বদল আনার বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেয়া হবে। ব্যক্তির দাবির যৌক্তিকতা বিবেচনায় নিয়ে তাকে পছন্দমতো বাছাইয়ের সুযোগ দেয়া হবে। ব্যক্তি তার সুবিধামতো একাধিক জন্মসনদের মধ্যে যেটি ইচ্ছা সেটিই রাখতে পারবেন।’
গত ৩০ মার্চ জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় একাধিক জন্মসনদ থাকা ব্যক্তির কোন জন্মসনদটি রাখা হবে, সে বিষয়েও নতুন নির্দেশনা দিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)।

জানা যায়, একাধিক জন্মসনদ থাকা ব্যক্তি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চাইলে তার কোন জন্মসনদটি যথার্থ হবে, তা জানতে চেয়ে স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে (জন্ম ও মৃত্যু নিবন্ধন) একাধিক চিঠি পাঠায় নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

এমন বাস্তবতায়, গত ৩০ মার্চ রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠানো হয়। রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু নিবন্ধন) মো. রাশেদুল হাসান স্বাক্ষরিত চিঠিতে তিনটি নির্দেশনার কথা বলা হয়।

একই ব্যক্তির যদি একাধিক (দুটি অর্থে) জন্মসনদ অনলাইনে থাকে, তাহলে তাকে একটি বাতিল করার জন্য নির্দেশনা দিতে হবে। অনলাইনে দুটি জন্মনিবন্ধন থাকা অবস্থায় তার ওপর ভিত্তি করে ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র দেয়া যাবে না।

একই ব্যক্তির যদি একটি আগের পদ্ধতিতে হাতে লেখা (ম্যানুয়াল) ও আরেকটি অনলাইনে জন্মসনদ থাকে, তাহলে অনলাইনে অর্থাৎ জন্ম ও মৃত্যু নিবন্ধনের সফটওয়্যারে (বিডিআরআইএস) থাকা তার সনদটি যথার্থ বলে ধরতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, একই ব্যক্তির দুটি অনলাইন জন্মনিবন্ধন থাকলে যেটি আগে করা হয়েছে, সেটি বহাল রাখা হয়। এখন এই নিয়ময়েই বদল আনতে যাচ্ছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)। এ ক্ষেত্রে তারা ব্যক্তিকে যেকোনো একটি জন্মসনদ বেছে নেয়ার সুযোগ দেবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট