1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মানবতার মর্ম এক, ধর্ম হোক ভালোবাসার, বিভাজনের নয়। উৎসব হোক একতার, বৈরিতার নয়। - আদালত বার্তা
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা কিভাবে  আপনি কাঙ্ক্ষিত Bar-At-Law Degree.অর্জন করতে পারবেন? 

মানবতার মর্ম এক, ধর্ম হোক ভালোবাসার, বিভাজনের নয়। উৎসব হোক একতার, বৈরিতার নয়।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

মানবতার মর্ম এক,

ধর্ম হোক ভালোবাসার, বিভাজনের নয়।

উৎসব হোক একতার, বৈরিতার নয়।

সম্পাদকীয়, আদালত বার্তাঃ৩০ সেপ্টেম্বর ২০২৫।

হওয়ায়  ভেসে আসে শঙ্খধ্বনি, ঢাকের তালে তালে জেগে ওঠে মহালয়া থেকে মহাষ্টমী, মহা নবমী, মহা দশমী। দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব, শুধু ধর্মীয় দৃষ্টিকোণেই নয়, এটি মিলনের উৎসব, সৌন্দর্যের উৎসব, শুভ শক্তির বিজয়ের উৎসব।

আজ আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের হিন্দু ভাই-বোনদের, যাঁরা দুর্গাপূজার এই মহোৎসব আনন্দে, শান্তিতে ও ভ্রাতৃত্বের আবহে উদযাপন করছেন। আলোকসজ্জায় ভরে উঠুক ঘর, ভরে উঠুক মন, হোক প্রতিটি প্রার্থনা মানবতার জন্য, শান্তির জন্য, মঙ্গল কামনার জন্য।
ইসলামের শিক্ষা আমাদের বলে দিয়েছে,
“তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য” (সুরা কাফিরুন)।
রাসূলুল্লাহ (সা.) মদিনায় খ্রিস্টান-ইহুদি সবার সঙ্গে চুক্তি করে দেখিয়েছিলেন, ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু মানবতার মর্ম এক।

তাই দুর্গাপূজার আনন্দ যেমন হিন্দু সম্প্রদায়ের, তেমনি তা সমানভাবে বাংলাদেশের আনন্দ। যেমন ঈদে আমাদের হিন্দু ভাই-বোনেরা আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তেমনি পূজায় মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগ করে নেন। এটাই আমাদের প্রকৃত বাংলাদেশ, এক পতাকার নিচে, এক মাটির টানে, ভিন্ন ধর্ম হলেও আমরা এক পরিবার।

ধর্ম হোক ভালোবাসার, বিভাজনের নয়।
উৎসব হোক একতার, বৈরিতার নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট