রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

দেশের সব আদালতের অনলাইন কার্যতালিকা নিয়মিত হালনাগাদের নির্দেশ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

দেশের সব আদালতের অনলাইন কার্যতালিকা নিয়মিত হালনাগাদের নির্দেশ।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ০৭ অক্টোবর  ২০২৫

অনলাইন কার্যতালিকার ব্যবস্থার উন্নয়ন করা হলেও দেশের জেলা আদালতগুলোতে তা প্রতিদিন হালনাগাদ হচ্ছে না। এমন প্রেক্ষাপটে বিচারব্যবস্থা আধুনিকায়ন ও বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে অনলাইন কজলিস্ট সিস্টেম (কার্যতালিকা ব্যবস্থা) নিয়মিত হালনাগাদ করতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় জারি হওয়া সার্কুলার প্রকাশ করা হয়েছে। সার্কুলারে সই করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

সার্কুলারের ভাষ্য, সম্প্রতি হাইকোর্ট বিভাগের নজরে এসেছে, অনলাইন কজলিস্ট সিস্টেম পরিপূর্ণভাবে তৈরি করা হলেও দেশের জেলা আদালতগুলোতে কার্যতালিকার তথ্য প্রতিদিন হালনাগাদ হচ্ছে না। ফলস্বরূপ, বিচারপ্রার্থীদের মামলার তথ্য জানতে আদালতে আসতে হচ্ছে। ফলে সেবাগ্রহীতারা বিচার বিভাগ সম্পর্কিত তথ্য পেতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই বিচারপ্রার্থীদের কাছে ডিজিটালাইজেশনের সুফল পৌঁছে দিতে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করা একান্ত আবশ্যক।

সার্কুলারে বলা হয়, আরও নজরে এসেছে, বিচারব্যবস্থা আধুনিকায়ন ও বিচারিক সেবা সহজীকরণের জন্য দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট নিয়মিত হালনাগাদের জন্য নির্দেশনা জারি হলেও তা যথাযথভাবে পালন হচ্ছে না। এমতাবস্থায় সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হলো যাতে সিস্টেম নিয়মিত ও যথাযথভাবে হালনাগাদ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট