1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রমজানে নিত্যপণ্যের দাম যাতে স্থিতিশীল থাকবে-বাণিজ্যমন্ত্রী - আদালত বার্তা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ। আশুলিয়ায় লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

রমজানে নিত্যপণ্যের দাম যাতে স্থিতিশীল থাকবে-বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে
  1. রমজানে নিত্যপণ্যের দাম যাতে স্থিতিশীল থাকবে-বাণিজ্যমন্ত্রী।
  2. ডেস্ক নিউজ, আদালত বার্তাঃ ৬ জানুয়ারি।
  3. বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে সে জন্য ৪ জানুয়ারি টাস্কফোর্সের মিটিং হয়েছে। সেই মিটিংয়ে এলসি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রংপুরে নিজ নির্বাচনী এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানি করা পণ্যের দাম আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণ হয়। সেখানে আমাদের কিছু করার থাকে না। তা ছাড়া দেশীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। যদিও গ্যাসের দামসহ কিছু জিনিসের দাম বেড়েছে, এরপরও আন্তর্জাতিক বাজার অনুযায়ী আমরা ভালো আছি।’

এর আগে বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার পীরগাছা ও কাউনিয়া উপজেলায় নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট