মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

বায়তুল মোকাররমের গেটে কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ, আটক ১৫

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে

বায়তুল মোকাররমের গেটে কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ, আটক ১৫

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ বুধবার, ১৭ জুলাই ২০২৪

 

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আজ বুধবার ঢাকাসহ সারা দেশে গায়েবানা জানাজার কর্মসূচি পালনের কথা বিএনপির। এরইমধ্যে রাজধানীর বায়তুল মোকাররমে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। তবে পুলিশ কাউকেই জড়ো হতে দিচ্ছে না।

আজ বুধবার বেলা ১টার দিকে সরেজমিনে বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে দেখা যায়, বিএনপির পূর্বঘোষিত গায়েবানা জানাজা ঘিরে বায়তুল মোকাররম উত্তর গেটে কাউকে জড়ো হতে দিচ্ছে না পুলিশ। বিএনপিকর্মী সন্দেহ হলেই আটক করা হচ্ছে। বেলা ১টা পর্যন্ত অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

কয়েক দফা বিএনপি কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। গায়েবানা জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতা ও যুগপৎ কর্মসূচিতে থাকা দলগুলোর নেতাদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। বিএনপির এ কর্মসূচি ঘিরে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় যুগপৎ আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দল আগামীকাল বাদ জোহর বায়াতুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজায় অংশ নেবে। একই সঙ্গে আমরা সারা দেশে এই কর্মসূচিটা অর্থাৎ গায়েবানা জানাজা অনুষ্ঠানের জন্য যুগপৎ আন্দোলনে থাকা সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি। এই ঘটনার দায় সরকার ও সরকারি দলের।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট