1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
এক ভিসায় যাওয়া যাবে উপসাগরীয় ৬ দেশে - আদালত বার্তা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.।

এক ভিসায় যাওয়া যাবে উপসাগরীয় ৬ দেশে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

এক ভিসায় যাওয়া যাবে উপসাগরীয় ৬ দেশে
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৯ নভেম্বর ২০২৩
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত— কেবল একটি টুরিস্ট ভিসা থাকলেই যাওয়া যাবে এই ৬ দেশে। গত বুধবার এমন ঘোষণাই এসেছে দ্য গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)। এই জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়েছে।
ওমান নিউজ এজেন্সির (ওএনএ) বরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, বুধবার দ্য গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) ৪০ তম সম্মেলন ছিল মাস্কাটে। সেখানেই এই ঘোষণা আসে। সংস্থাটির মহাসচিব জাসিম মোহাম্মেদ আল বুদাইবি এই সিদ্ধান্তের প্রশংসা করেন।
ওই বৈঠকে আরও বেশ কয়েকটি ব্যাপারে একমত হয়েছেন উপসাগরীয় রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। এর মধ্যে একটি হচ্ছে, ট্রাফিক আইন নিয়ে সদস্য দেশগুলোতে একটি ইলেকট্রিক সিস্টেম চালু করা।
এর আগে গত ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি ঘোষণা দেন, আগামী ২০২৪ সালের মধ্যেই সমন্বিত ভিসা সিস্টেম চালু হয়ে যাবে। সদস্য রাষ্ট্রগুলোর পর্যটন খাত আরও সমৃদ্ধ করতেই এই ভিসার ঘোষণা এল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট