1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
কোরআন বুকে নিয়ে পুতিন বললেন, ‘এর অবমাননা অপরাধ’ - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

কোরআন বুকে নিয়ে পুতিন বললেন, ‘এর অবমাননা অপরাধ’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

কোরআন বুকে নিয়ে পুতিন বললেন, ‘এর অবমাননা অপরাধ’
নিউজ ডেস্ক আদালত বার্তা : ৩০ জুন ২০২৩
কোরআন বুকে নিয়ে পুতিন বললেন, ‘এর অবমাননা অপরাধ’ কোরআন হাতে ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
ঈদের দিন মসজিদের সামনে কোরআন পোড়ানোর অনুমতি দিয়ে সুইডেন যখন গোটা মুসলিম বিশ্বের নিন্দার তীরে বিদ্ধ হচ্ছে, ঠিক তখনই মুসলিমদের পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা দেশগুলোকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, অনেক দেশে না হলেও রাশিয়ায় কোরআন অবমাননা গুরুতর অপরাধ। এদিন মুসলিমদের পক্ষ থেকে একটি কোরআন শরিফ উপহারও পেয়েছেন রুশ প্রেসিডেন্ট।
গত বুধবার (২৮ জুন) বিভিন্ন দেশের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে রাশিয়াতেও। এদিন রুশ ফেডারেশনের স্বায়ত্তশাসিত দাগেস্তান প্রজাতন্ত্রের ডারবেন্ট এলাকার ঐতিহাসিক জুমা মসজিদ পরিদর্শন গিয়েছিলেন পুতিন। সেখানে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি।
এসময় রুশ প্রেসিডেন্টকে কোরআনের একটি কপি উপহার দেন প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করে ডারবেন্ট মিউজিয়াম প্রিজার্ভের পরিচালক ভেলি ফাতালিয়েভ বার্তা সংস্থা তাসকে বলেছেন, আমরা প্রেসিডেন্টকে পবিত্র মক্কা থেকে আনা একটি কোরআন উপহার দিয়েছি।
মুসলিম প্রতিনিধিদের দেওয়া এই উপহার সানন্দে গ্রহণ করেন পুতিন। কোরআন হাতে নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, এটি মুসলিমদের কাছে একটি পবিত্র গ্রন্থ, যা অন্যদের কাছেও একইরকম হওয়া উচিত। আমরা সবসময় এই নিয়মে আবদ্ধ।
তিনি বলেন, আমরা জানি, কিছু দেশ ভিন্ন আচরণ করে। তারা মানুষের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে না। আর তারা এও বলে, এটি (কোরআন অবমাননা) কোনো অপরাধ নয়। কিন্তু আমাদের দেশে এটি আইন এবং সংবিধান উভয়দিক থেকেই অপরাধ।
প্রসঙ্গত, কোরআন সম্পর্কে পুতিনের ইতিবাচক ধারণার বহিঃপ্রকাশ এটাই প্রথম নয়। অতীতে বিভিন্ন সময় কোরআনের বিভিন্ন আয়াতের তরজমা উল্লেখ করে বক্তব্য রাখতে দেখা গেছে তাকে।
২০২০ সালের নভেম্বরে রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুতিন। এসময় পবিত্র কোরআনের সূরা আশ শুরার ২৩ নম্বর আয়াত এবং সূরা আন নাহলের ১২৮ নম্বর আয়াতের রুশ ভাষায় তরজমা উদ্ধৃত করে সৎকর্ম, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব এবং এর পুরস্কার সম্পর্কে কথা বলেন তিনি।
এর আগে, ২০১৯ সালের সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে ইয়েমেনে যুদ্ধ থেকে সরে আসতে সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোসহ সব পক্ষের প্রতি আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। এসময় কোরআন থেকে সুরা আল ইমরানের একটি আয়াত উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শক্র। তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন। ফলে তার অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট