1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ - আদালত বার্তা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ২৯ ডিসেম্বর ২০২৩।

আগামী ১ জানুয়ারি রাজধানীতে নির্বাচনী জনসভা করার অনুমতি পেয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়েছে। এর আগে দলের পক্ষ থেকে সমাবেশের অনুমিতি চেয়ে আবেদন করা হয়।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশন নির্দেশনা অনুসরণের শর্তে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১ জানুয়ারি দুপুর ২টায় ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনি জনসভা অনুষ্ঠানের বিষয়ে অনাপত্তি জ্ঞাপন করা হলো।
তার আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে জানিয়েছিলেন, আগামী ১ জানুয়ারি রাজধানীতে নির্বাচনী জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই দিন বিকেল ৩টায় মোহাম্মদপুরের শারীরিক চর্চাকেন্দ্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট