1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দ্রুত ভিসা দিতে ইতা‌লি দূতাবাসের নতুন নির্দেশনা - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.।

দ্রুত ভিসা দিতে ইতা‌লি দূতাবাসের নতুন নির্দেশনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

দ্রুত ভিসা দিতে ইতা‌লি দূতাবাসের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৮ মার্চ ২০২৪
দ্রুত ভিসা দিতে সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতা‌লি দূতাবাস।

বুধবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।

এতে বলা হয়েছে, ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশ দিয়েছে দূতাবাস। সেই সঙ্গে বৈধ নুলাওস্তাসহ (ওয়ার্ক পারমিট) ভিসা অ্যাপয়েন্টমেন্টকারীরা মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবে। দয়া করে ধৈর্য ধরুন এবং ম‌নে রাখ‌বেন ভিসার জন্য বুকিং স্লট নিতে কোনো চার্জ লাগবে না।

অন্যদিকে, মঙ্গলবার (২৬ মার্চ) ভিএফএস গ্লোবাল তা‌দের ও‌য়েবসাই‌টে জানায়, ইতা‌লি দূতাবাসের নির্দেশ অনুসারে, ভিএফএস গ্লোবাল ভিসার অনুরোধ ফাইল করার জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধ‌তি নি‌য়ে কাজ কর‌ছে। এ পদ্ধ‌তি‌তে জরুরি প্রয়োজনে সব আবেদনকারীদের সেই অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুমতি দেবে। নতুন এ নিয়ম কয়েক দিনের মধ্যে কার্যকর এবং সর্বজনীন হবে এবং এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ বিষ‌য়টি বিজ্ঞাপ‌নের মাধ্যমে জানা‌নো হ‌বে।
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
প্রসঙ্গত, অনুমোদন আসার পর বাংলাদেশিদের ইতালিতে যেতে প্রথমে ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে হয়। সম্প্রতি ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট সহজেই মিলছে না বলে অভিযোগ করেছেন বাংলা‌দে‌শি কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট