1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পারিবারিক আদালত বিল পাস। - আদালত বার্তা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট অধস্তন আদালতের নতুন সময় নির্ধারন সংশোধনীসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাসের সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশের ক্লারিফিকেশন দরকার: জয়নুল আবেদীন

পারিবারিক আদালত বিল পাস।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে

পারিবারিক আদালত বিল পাস।
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ৪ আগষ্ট ২০২৩।

ঢাকা: পারিবারিক আদালত আইনের অধীনে বিচারিক আদালতে হওয়া মামলার রায়ের বিরুদ্ধে জেলা জজ মর্যাদার অন্যান্য আদালতে আপিলের বিধান রেখে ‘পারিবারিক আদালত বিল-২০২৩ পাস হয়েছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিলের উপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তবে সেই প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এরপর স্পিকার সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন।
পাস হওয়া বিলে পারিবারিক আদালত আইনের অধীনে বিচারিক আদালতে হওয়া মামলার রায়ের বিরুদ্ধে জেলা জজ মর্যাদার অন্যান্য আদালতে আপিল করার বিধান রাখা হয়েছে। আগের আইনে বিচারিক আদালতে হওয়া এ সংক্রান্ত মামলার আপিল শুধু জেলা জজের আদালতে করার সুযোগ ছিল। এতে জেলা জজের ওপর মামলা শুনানির চাপ বাড়ছিল। মামলার চাপ কমাতে আইনে এই সংশোধনী আনা হয়েছে।
সংশোধিত আইনে বলা হয়েছে, জেলা পর্যায়ে আরো জজ আছেন, নারী-শিশু বা শ্রম আদালত। সরকার গেজেট জারি করে কোনো জেলাতে আপিলের জন্য অতিরিক্ত মামলা থাকলে, জেলা জজ পর্যায়ের অন্যান্য যে জজরা আছেন, তাদেরও আপিল আদালত হিসেবে বিবেচনা করা যাবে।

এছাড়া বিলে দাম্পত্য কলহ, তালাক, বিয়ে এবং শিশুদের ভরণপোষণের বিষয়গুলো আছে। সেখানে পারিবারিক আদালতের মামলার কোর্ট ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকার প্রস্তাব করা হয়েছে।
গত ৭ জুন সংসদে ‘পারিবারিক আদালত বিল-২০২৩’ সংসদে উত্থাপন করা হয়। এরপর বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। গত বছরের ৩ জুলাই বিলটি মন্ত্রিসভায় অনুমোদন পায়। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স, ১৯৮৫ বাতিল করে বাংলায় নতুন আইন করতে বিলটি আনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট