1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশ রেলওয়ে  ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে - আদালত বার্তা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ। আশুলিয়ায় লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

বাংলাদেশ রেলওয়ে  ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেলওয়ের  ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ৫ অক্টোবর ২০২৩। 

সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক দিয়ে রাত্রিকালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম রুটে একটি নতুন ননস্টপ আন্তঃনগর ট্রেন চলবে।

ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫। কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

ঢাকা-সিলেট রুটে একটি নতুন ননস্টপ ট্রেন চলবে নতুন কোরিয়ান রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৯:৩০, সিলেট পৌঁছাবে ১৫:১০, সিলেট ছাড়বে বিকাল ৪টার পরে এবং ঢাকায় ঢুকবে রাত ১১টায়। এক্ষেত্রে পারাবত এক্সপ্রেসের সময়সূচিতে কিছুটা সমন্বয় করে ওয়াশপিট হবে সিলেটে।

৭০৪/৭৪১ অর্থাৎ চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ইনকা ১০০ এমজি লটের কোচ দিয়ে একটি রেকের মাধ্যমে চলবে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬টায়, ঢাকা পৌঁছাবে বেলা ১২:০০। ঢাকা ছাড়বে দুপুর ২টায়, চট্টগ্রাম পৌঁছাবে রাত ৮:৩০।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়। ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেনের সাথে এরা কানেকশন পাবে।

ঢাকা-নোয়াখালী রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৮টায়, নোয়াখালী পৌঁছাবে দুপুর ১:৩০। নোয়াখালী ছাড়বে দুপুর ২:৩০, ঢাকা পৌঁছাবে রাত ৮টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে। ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

ঢাকা-ঈশ্বরদী-পাবনা রুটে নতুন আন্ত:নগর ট্রেন চলবে। পাবনা ছাড়বে সকাল ৮টায়, ঢাকা পৌঁছাবে দুপুর ২টায়। ঢাকা ছাড়বে ৩:২৫, পাবনা পৌঁছাবে রাত ৯:৪০।

ঢাকা-বুড়িমারী নতুন আন্ত:নগর ট্রেনসহ লালমনি এক্সপ্রেস ট্রেনের জন্য বুড়িমারী-লালমনিরহাট রুটে কানেকটিং শাটল ট্রেন চলবে।

বিজয় এক্সপ্রেসের রুট বর্ধিত হবে জামালপুর পর্যন্ত। চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টা, জামালপুর পৌঁছাবে ৬টায়, ছাড়বে ৭টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৪:২০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড়টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস পদ্মাসেতু হয়ে চলবে। চিত্রা এক্সপ্রেস আগের রুটে অর্থাৎ বঙ্গবন্ধু সেতু দিয়ে চলবে। সুন্দরবন ও বেনাপোলের নতুন স্টপেজ কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা জংশন।

নকশিকাঁথা কমিউটার রুট বর্ধিত করে খুলনা-গোয়ালন্দ এর পরিবর্তে খুলনা-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। খুলনা থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল ৯:৪৫। ফিরতিযাত্রায় ঢাকা থেকে সকাল ১১:৩০ ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ৯:২০।

৭৭৯/৭৮০ নং ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত চলবে।

আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস রুট বর্ধিত করে রাজশাহী-ভাঙ্গা এর পরিবর্তে রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। নতুন স্টপেজ ভাঙ্গা জংশন, পদ্মা, মাওয়া, পুকুরিয়া, শিবচর।

ঢাকা থেকে ৭৩৯ নং উপবন এক্সপ্রেস রাত ৮:৩০ এর পরিবর্তে রাত ১০টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

লাগেজভ্যান যুক্ত আন্ত:নগর ট্রেনের লোডিং / আনলোডিং স্টেশনে যাত্রাবিরতি ২ মিনিটের স্থলে ৫ মিনিট দিবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট