1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বিএনপিপন্থি শীর্ষ আইনজীবীদের পক্ষে আদালতে লড়লেন আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত ব্যারিস্টার এম আমীর উল ইসলাম - আদালত বার্তা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক।

বিএনপিপন্থি শীর্ষ আইনজীবীদের পক্ষে আদালতে লড়লেন আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত ব্যারিস্টার এম আমীর উল ইসলাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩০৭ বার পড়া হয়েছে

বিএনপিপন্থি শীর্ষ আইনজীবীদের পক্ষে আদালতে লড়লেন আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত ব্যারিস্টার এম আমীর উল ইসলাম

ডেস্ক নিউজ আদালত বার্তা :২১ মে ২০২৩।
বিএনপিপন্থি শীর্ষ আইনজীবীদের জামিনের পক্ষে আদালতে দাঁড়ালেন সংবিধানের অন্যতম প্রণেতা ও আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থি সম্পাদকের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা এই মামলায় আসামি হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ২৫ জন। ব্যারিস্টার আমীর উল ইসলাম তাদের পক্ষে জামিন শুনানি করেন।

রোববার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত সবাইকে জামিন দেন।

জামিন শুনানিতে আরও অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন। পরে ব্যারিস্টার ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিরুদ্ধে কর্মচারীকে দিয়ে মামলা করানো হয়েছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা ও ভাঙচুর ও যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৫ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিন পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডহক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট