1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভারত যাননি পিটার হাস, জানা গেল কারণ - আদালত বার্তা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ। আশুলিয়ায় লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

ভারত যাননি পিটার হাস, জানা গেল কারণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে

ভারত যাননি পিটার হাস, জানা গেল কারণ
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১২ নভেম্বর ২০২৩।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভারতের নয়াদিল্লি যাওয়ার তথ্য সঠিক নয়, ঢাকায় রয়েছেন তিনি।

শুক্রবার (১০ নভেম্বর) মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টিফেন এবেলি বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের ভারতে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয়। ভারতে ‘টু প্লাস টু’ মিটিংয়ে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা রাষ্ট্রদূতের নেই।
কিছু ভারতীয় গণমাধ্যম জানিয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন নয়াদিল্লিতে মার্কিন-ভারত মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠকে রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যোগ দেবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে পিটার হাসের নয়াদিল্লি যাওয়ার খবর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়।
জানা গেছে, শুক্রবার (১০ নভেম্বর) গুলশান সোসাইটি লেক পার্কে ঢাকা ফ্লো আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব ইয়োগা অ্যান্ড ওয়েলনেস’ অনুষ্ঠানে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট