1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিন' - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিন’

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিন’

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ ৩১ জানুয়ারি ২০২৪।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিন’

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, একটি চক্র সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াতে চায়। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

আইজিপি মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত মাসিক (ডিসেম্বর/২০২৩) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ প্রদান করেন।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পিবিআই’র অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, সিআইডি’র অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) সহ সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজিগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। জেলার পুলিশ সুপারগণ অনলাইনে সভায় যুক্ত ছিলেন।

আইজিপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সক্ষম হয়েছে। বাংলাদেশ পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। ফলে পুলিশের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশার মাত্রা বেড়ে গেছে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম ডিসেম্বর/২০২৩ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হারানো মোবাইল ফোন উদ্ধার, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, সাজা পরোয়ানা ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট