1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মেট্রোরেল শুক্রবার যে সময়ে চলবে - আদালত বার্তা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ।

মেট্রোরেল শুক্রবার যে সময়ে চলবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

মেট্রোরেল শুক্রবার যে সময়ে চলবে
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৯সেপ্টেম্বর ২০২৪
মেট্রোরেল শুক্রবার যে সময়ে চলবে
আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোর সেবা পাবেন রাজধানীবাসী। ফলে সপ্তাহের সাতদিনই দ্রুতগতির এ গণপরিবহনে চড়তে পারবেন যাত্রীরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ডিএমটিসিএল এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে ৪৩০ নম্বর পিলারের ওপর ভায়াডাক্টের একটি বিয়ারিং প্যাড সরে যাওয়ার ঘটনায় বুধবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কারিগরি ত্রুটি সমাধানের পর রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট