1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মোংলা বন্দরে নিলামে শতাধিক গাড়ি, বিড করা যাবে অনলাইনেও বিশেষ - আদালত বার্তা
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার

মোংলা বন্দরে নিলামে শতাধিক গাড়ি, বিড করা যাবে অনলাইনেও বিশেষ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

মোংলা বন্দরে নিলামে শতাধিক গাড়ি, বিড করা যাবে অনলাইনেও

বিশেষ প্রতিবেদন,আদালত বার্তাঃ৬ জুন ২০২৪।

মোংলা বন্দর জেটিতে রাখা শতাধিক আমদানি করা বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড গাড়ি ও অন্যান্য মালামাল নিলামে তুলেছে মোংলা কাস্টম হাউজ। বন্দর দিয়ে আমদানি করা গাড়িগুলো দীর্ঘদিন ধরে খালাস করেননি আমদানিকারকরা।

এদিকে রোববার (৩ জুন) বিকেলে মোংলা কাস্টম হাউজের ওয়েবসাইটে নিলামযোগ্য গাড়ি ও অন্যান্য মালামালের চূড়ান্ত ক্যাটালগ প্রকাশ করা হয়েছে।

নিলামে তোলা গাড়ির মধ্যে রয়েছে টয়োটা, করোলা, নিশান, লেক্সাস, হাইছি ও নোয়াসহ বিভিন্ন ব্রান্ডের ১০৭ টি গাড়ি।

অনলাইনে দেয়া ক্যাটালগ অনুযায়ী, গাড়ির পাশাপাশি কয়েকটি গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য পণ্যও নিলামে তোলা হচ্ছে।

আগামী ৫ জুন সকাল সকাল সাড়ে ৯টা থেকে ৬ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ কাস্টমসের ই-অকশন ওয়েবসাইটে যেকোনো ব্যক্তি নিবন্ধন করে বিড করতে পারবেন।

অনলাইনের পাশাপাশি সিল্ড টেন্ডারেও নিলামে অংশগ্রহণ করা যাবে। এর জন্য ৬ জুন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা, খুলনা, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে রক্ষিত বাক্সে দরপত্র জমা দিতে হবে।

মোংলা কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগামী ১০ জুন নিলামে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট