1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তা : ১৯ মার্চ ২০২৪

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল দেশের আট বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। দুপুর আড়াইটার দিকে রাজধানীর আকাশ মেঘ জমে। পৌনে ৩টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। সঙ্গে ঝোড়ো দমকা হাওয়া।রাজধানীর শান্তিনগর বেলি রোড এলাকায়  বৃষ্টির পানির জমে যায় এবং রাস্তার যান চলোচলে জ্যামের সৃষ্টি হয়।বৃষ্টি ফলেএতে গরমের মধ্যে রোজাদাররা স্বস্তি পেলেও ভোগান্তিতে পড়েছে পথচারীরা। একই সঙ্গে রাজধানীর হকার তাদের মালামাল নিয়ে নিয়ে বিপাকে পড়েন।

পথচারীরা হঠাৎ এমন বৃষ্টিতে আটকে গেছে রাস্তায় । বৃষ্টিতে একটি মার্কেটের সামনে দাড়ালেও যে ঝড়ো হাওয়া বইছে তাতেই সম্পূর্ণ ভিজে যাচ্ছে ।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের রাঙ্গামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুণ্ড অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা দূর হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট