1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শীত নামবে কবে, যা জানাল আবহাওয়া অফিস। - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

শীত নামবে কবে, যা জানাল আবহাওয়া অফিস।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

শীত নামবে কবে, যা জানাল আবহাওয়া অফিস।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৭ অক্টোবর ২০২৪ 

উপকূলসহ সারা দেশে প্রচুর বৃষ্টি ঝরিয়ে মৌসুমি বায়ু বিদায় নেয়ার পথে। এই বৃষ্টিপাত আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে কিছুটা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ সময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে।

তিনি আরও বলেন, মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর চলতি সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এই সময় কিছুটা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গতকাল শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে।

একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপ ও স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকার জন্য বলা হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট