1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সময়টা এবার তরুণ ভোটারদের - আদালত বার্তা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ।

সময়টা এবার তরুণ ভোটারদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪৪৯ বার পড়া হয়েছে

সময়টা এবার তরুণ ভোটারদের

সম্পাদকীয়, এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তা :২৩ নভেম্বর ২০২৩।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহের কেন্দ্রে রয়েছেন তরুণ ভোটাররা। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভোটের হিসাবনিকাশ। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের ফলাফলে মূল প্রভাব ফেলবেন তরুণ ভোটাররা। এ ছাড়া বর্তমান সরকারের তিন মেয়াদে হওয়া ভোটারের সংখ্যাও ৩ কোটি ৮৫ লাখের বেশি; যারা আগামী নির্বাচনে জয়পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন।

ইসির হিসাবে, বর্তমানে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা হচ্ছে ৩ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ৭২৪। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের সময় দেশে ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। সেই হিসাবে সরকারের তিন মেয়াদে ভোটার বেড়েছে ৩ কোটি ৮৫ লাখের বেশি। এর মধ্যে এ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন তরুণ। বিশ্লেষকরা বলছেন, এবার ১৮ থেকে ৩৩ বছরের এসব ভোটারের সমর্থনেই ঠিক হবে ক্ষমতায় বসবে কোন দল। তাই তরুণ ভোটারের চিন্তার সঙ্গে তাল মিলিয়ে নতুন ভাবনা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সেভাবেই তৈরি হচ্ছে আসন্ন নির্বাচনের ইশতেহার। এ ছাড়া সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নেও এবার অগ্রাধিকার দেওয়া হবে তারুণ্যকে। একই সঙ্গে নির্বাচন কমিশনও তরুণ ভোটার ও প্রার্থীদের কথা চিন্তা করে ভোটে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। এ নির্বাচনে ভোটাররা ঘরে বসে নিজ ভোট কেন্দ্র মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। এ ছাড়া প্রার্থীরাও ঘরে বসে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট