শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হঠাৎ আলোচনায় সমকামিতা: বাংলাদেশের প্রচলিত আইন, বিচারিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিচারকক্ষে মিডিয়ার প্রবেশে বাধা দেওয়া সংবিধান লঙ্ঘন: এলআরএফের অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বাংলাদেশের রাজস্ব আয়-ব্যয়ে আরও স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র নন প্র্যাকটিসিং ও দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের সনদ বাতিলের দাবিতে বার কাউন্সিলে আইনি নোটিশ আখেরি চাহার সোম্বা: ইসলামী শরিয়তে এর অবস্থান ও ঐতিহাসিক প্রেক্ষাপট সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীর ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড অফিস

অ্যাগনোডিসের নাম প্রথম সফল মহিলা ডাক্তার এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে ইতিহাস।

  • প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৪৫৯ বার পড়া হয়েছে

 

অ্যাগনোডিসের নাম প্রথম সফল মহিলা ডাক্তার এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে ইতিহাস।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১১ মার্চ ২০২৩।

সেই সময় প্রাচীন গ্রীসে, মহিলাদের কোনরকম উচ্চ শিক্ষা গ্রহণ করা বারণ ছিলো, চিকিৎসা বিদ্যারও অধ্যয়ন নিষিদ্ধ ছিল। ৩০০ খ্রীষ্টপূর্ব সালে জন্মগ্রহণকারী, অ্যাগনোডিস নিজের চুল কেটে পুরুষদের মতো, সাজ পোশাকে ছদ্দবেশ নিয়ে আলেকজান্দ্রিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রবেশ করেন।

সাফল্যের সাথে ডাক্তারি শিক্ষা শেষ করে একদিন এথেন্সের রাস্তায় হেঁটে যাওয়ার সময় তিনি প্রসব বেদনায় কাতর একজন মহিলার আর্তনাদ শুনতে পান। মহিলাটি তখন প্রবল যন্ত্রণায় কাতরাচ্ছেন কিন্তু তিনি নিজেকে কাউকে স্পর্শ করতে দিতে চান না, কারণ মহিলা টি ভেবেছিলেন যে অ্যাগনোডিস ও একজন পুরুষ।
তখন নিরুপায় হয়ে সর্বসমক্ষের আড়ালে অ্যাগনোডিস তার পুরুষের পোশাক আসাক খুলে মহিলাকে দেখান তিনি যে একজন নারী, এবং তাকে সাহায্য করতে চান। তারপর সুস্থ ভাবে ওই মহিলার সন্তান প্রসব করে অ্যাগনোডিস প্রমাণ করলেন তিনি একজন দক্ষ ডাক্তার।

দিকে দিকে এই ঘটনা মহিলাদের মধ্যে ছড়িয়ে পড়লো এবং তখন সমস্ত অসুস্থ মহিলারা অ্যাগনোডিসের কাছে যেতে শুরু করে। ঈর্ষান্বিত, পুরুষ ডাক্তাররা অ্যাগনোডিসকে আদালতে টেনে নিয়ে যায়।

আদালতের জেরায় বাধ্য হয়ে অ্যাগনোডিস স্বীকার করেন সত্যি তিনি একজন নারী, পুরুষ নন।এই অভিযোগে আদালতে হাজির করা অ্যাগনোডিসকে আদালতের যুরিদের রায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তারপর এক অদ্ভুত ঘটনা ঘটলো। সমস্ত গ্রিসের নারী রা এই রায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করলেন, বিশেষ করে সেই সব বিচারকদের স্ত্রীরা,পরিবারের সকল নারী রা , যেনারা মৃত্যুদণ্ড দিয়েছিলেন।তারা কোনঠাসা হয়ে পড়লো
কেউ কেউ বলেছিলেন যে যদি অ্যাগনোডিসকে হত্যা করা হয় তবে তারা তার সাথে সহমরণে যাবেন। তাদের স্ত্রী এবং অন্যান্য মহিলাদের চাপ সহ্য করতে অপারগ বিচারকরা অ্যাগনোডিসের সাজা প্রত্যাহার করে নেন এবং তখন থেকে মহিলাদেরও ডাক্তারি শিক্ষা লাভ ও অনুশীলন করার অনুমতি দেওয়া হয়, তবে তারা কেবলমাত্র মহিলাদের চিকিৎসা করবে। এই শর্তে এর এই ভাবে, অ্যাগনোডিসের নাম প্রথম সফল মহিলা ডাক্তার এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে ইতিহাসে খচিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট