রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

আইনজীবী সহকারীদের বিষয়ে কঠোর অবস্থানে সুপ্রিম কোর্ট প্রশাসন

  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

আইনজীবী সহকারীদের বিষয়ে কঠোর অবস্থানে সুপ্রিম কোর্ট প্রশাসন
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২২ মে, ২০২৪
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আইনজীবী সহকারীগণের নির্ধারিত পোশাক ও ইস্যুকৃত পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যতীত কোর্ট অঙ্গনে এবং কোর্টের কোন শাখায় প্রবেশ না করার ব্যবস্থা গ্রহণে নির্দেশনা জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে গত সোমবার (২০ মে) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন এবং নির্ধারিত পোশাক পরিধান করার জন্য আইনজীবী সহকারীদের বারবার নির্দেশ দেয়া সত্ত্বেও অনেক আইনজীবী সহকারী উক্ত নির্দেশ পালন করেন না।

আইনজীবী সহকারী না হওয়া সত্ত্বেও কোন ব্যক্তি যেন আইনজীবী সহকারী পরিচয়ে আদালত অঙ্গন ও শাখায় প্রবেশ করতে না প্রেন বা বিচারপ্রার্থী জনগণকে প্রতারিত করতে না পারেন বা আদালত ও শাখাসমূহের পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত করতে না পারেন তৎমর্মে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নির্দেশ প্রদান করেছেন।

এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন এবং নির্ধারিত পোশাক পরিধান ব্যতীত আইনজীবী সহকারীদের সুপ্রিম কোর্ট অঙ্গনে বা শাখাসমূহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া প্রবেশ করে তাহলে তাঁদের বিরুদ্ধে ‘আইনজীবী সহকারী লাইসেন্স’ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেন্ডেনদের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট শাখার দায়িত্বরত সহকারী রেজিস্ট্রারদের বিষয়টি কঠোরভাবে নজরদারী করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট