বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
অবশেষে বৈধতা পাচ্ছে নিয়ম না মেনে অবৈধভাবে নির্মিত ঢাকা জেলা পরিষদের ২০ তলা ভবন। রাষ্ট্রের চাকা ঘুরুক, কিন্তু মানুষ যেন তার নিচে না পড়ে ঢাকায় সব বদলে গেলেও নাবিস্কো মোড়ের বিস্কুটের সেই ঘ্রাণটা আজও বদলায়নি তেজগাঁওয়ের শিল্প-ঐতিহ্য, নাগরিক স্মৃতি ও একটি পরিচিত মোড়ের গল্প শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অনিশ্চিত তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নারী চালক-কন্ডাক্টর দিয়ে চলবেআজ চালু হচ্ছে ‘পিংক বাস’, যেসব রুটে মিলবে সেবা মামলা জট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ ১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরাতন মামলা নিষ্পত্তি দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে

আইন পেশাকে সেবা হিসেবে গ্রহণের আহ্বান জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১০১৪ বার পড়া হয়েছে

সিনিয়র রিপোর্টার এডভোকেট মিজানুর রহমানঃ আদালত বার্তা ২৮ অক্টোবর ২০২২।

 

আইন পেশাকে সেবা হিসেবে গ্রহণের আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন

, ‘আপনাদের (আইনজীবী) কাছে সব সময় মক্কেল আসেন। মক্কেলের মুখের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন, তাঁদের কষ্টটা। তাঁরা কোত্থেকে কীভাবে পয়সা সংগ্রহ করে নিয়ে আসেন। তাঁদের ছেলেমেয়েদের শিক্ষা, খাওয়াদাওয়ার উদ্দেশ্যে পয়সা সংগ্রহ করেন। সেই পয়সা আপনাদের প্রদান করেন। সেই পয়সা দিয়ে মোকদ্দমা করেন। ওঁদের মুখের দিকে তাকিয়ে যদি আমরা নিয়ত করি, প্রতি সপ্তাহে এক দিন বা প্রতি মাসে এক দিন আমরা কিছু কেস করে দেব বিনা পয়সায় বা মুখ দেখে মনে হলো এর পয়সা অত্যন্ত কষ্টে আহরিত, আমরা নিলাম না। না নিয়ে তাঁদের মোকদ্দমা করলাম। এটা খুব একটা কষ্টের ব্যাপার না।’

আইনজীবী আবদুল বাসেত মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। এর আয়োজন করে আইনজীবী আবদুল বাসেত মজুমদার স্মৃতি পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বাসেত মজুমদার গরিব মানুষের সেবা নিশ্চিত করতে অসামান্য অবদান রেখেছেন। পেশাগত জীবনে তিনি অসংখ্য মামলা বিনা পারিশ্রমিকে পরিচালনা করেছেন। অন্যদেরও উৎসাহ দিয়েছেন। এ জন্য তিনি গরিবের আইনজীবী হিসেবে খ্যাত হয়েছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট