1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরির উপকমিটিতে যারা আছেন। - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরির উপকমিটিতে যারা আছেন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরির উপকমিটিতে যারা আছেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ : ২৭ সেপ্টেম্বর ২০২৩,
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরির উপকমিটিতে যারা আছেন
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রণয়ন উপকমিটি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক ও সদস্যসচিব হয়েছেন তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। নতুন এ কমিটি আগামীকাল বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসছে।
কাল সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের ইশতেহার প্রণয়ন উপকমিটি বৈঠকে বসবে বলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটি গঠন করেন। এ কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবসহ মোট ২৬ জনকে রাখা হয়। তাঁদের মধ্যে রয়েছেন ড. মসিউর রহমান, ড. অনুপম সেন, ড. সাত্তার মন্ডল, ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. শামসুল আলম, হাছান মাহমুদ, দীপু মনি, শ ম রেজাউল করিম, শেখর দত্ত, ড. মাকসুদ কামাল, ড. মাহফুজুর রহমান, অধ্যাপক খায়রুল হোসেন, অধ্যাপক সাদেকা হালিম, ওয়াসিকা আয়েশা খান, বিপ্লব বড়ুয়া, সাজ্জাদুল হাসান, তারানা হালিম, জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোহাম্মদ এ আরাফাত, সায়েম খান, সাদিকুর রহমান চৌধুরী ও সাব্বির আহমেদ প্রমুখ।
আওয়ামী লীগ সাধারণত দলের ঘোষণাপত্র অনুযায়ী নির্বাচনী ইশতেহার তৈরি করে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত দলটির ২২তম জাতীয় সম্মেলনের স্লোগান ছিল— ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।’
২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার কথা দলটির নতুন ঘোষণা পত্রে অনুমোদন হয় ওই সম্মেলনে। সেই আদলেই আগামী নির্বাচনে দলীয় ইশতেহার তৈরি করা হবে বলে জানা গেছে।
ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্যসচিব সেলিম মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বাঙালি জাতি ও বাংলাদেশ যা কিছু পেয়েছে সব আওয়ামী লীগের হাত ধরে। সুতরাং আমাদের ইশতেহারে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি, জীবনমান উন্নতি, সুখী-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে প্রত্যয়ের মূল লক্ষ্য থাকবে। বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে কল্যামুখী রাষ্ট্রে রূপান্তর করার রূপরেখা থাকবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট