1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আজ ইসির সীমানা পুনর্নির্ধারণে আপত্তি দাবির শুনানি শুরু  - আদালত বার্তা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

আজ ইসির সীমানা পুনর্নির্ধারণে আপত্তি দাবির শুনানি শুরু 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

আজ ইসির সীমানা পুনর্নির্ধারণে আপত্তি দাবির শুনানি শুরু 

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৩ আগস্ট ২০২৫। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের পুননির্ধারিত সীমানার খসড়ায় আপত্তি বা দাবির বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানি আজ রোববার থেকে শুরু হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই শুনানি চলবে। সিইসি এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে শুনানিতে চার নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

কোন অঞ্চলের কখন শুনানি হবে?

ইসি ঘোষিত তপসিল অনুযায়ী আজ দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫; আড়াইটা থেকে সাড়ে ৩টা কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ এবং বিকেল সাড়ে ৩টা থেকে পাঁচটা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চাঁদপুর-২ ও ৩; ফেনী-৩ ও লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের শুনানি হবে। সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তির শুনানি হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাতক্ষীরা-৩, ৪; যশোর-

৩, ৬; বাগেরহাট-১, ২ ও ৩ এবং আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঝালকাঠি-১; বরগুনা-১, ২; পিরোজপুর-১, ২, ৩; চট্টগ্রাম-৩, ৫, ৮, ১৯ এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান আসনের শুনানি হবে।

মঙ্গলবার ঢাকা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; নরসিংদী-৪, ৫; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫ এবং দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি করা হবে। এছাড়া বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি আপত্তির শুনানি হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২; রংপুর-১ ও কুড়িগ্রাম-৪; সিরাজগঞ্জ-২, ৫, ৬; পাবনা-১ এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১, ৪; মাদারীপুর-২, ৩ এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট