1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আনিসুল-তাপস-হারুনসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা। - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

আনিসুল-তাপস-হারুনসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

আনিসুল-তাপস-হারুনসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৫ আগস্ট ২০২৫

সুপ্রিম কোর্টে ভোট কারচুপি, বিএনপিপন্থি আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক আইনমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক ডিবি প্রধানসহ ৭৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। পরদিন বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে বিএনপিপন্থি আইনজীবীরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

২০২৩ সালের ১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ১৬ মার্চ রাত সাড়ে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের ওপর হামলা, হত্যাচেষ্টা, হুমকি ও বিভিন্ন ফৌজদারি অপরাধ সংঘটনের অভিযোগে এই মামলা করা হয়। 
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. মোমতাজ ফকির, সাবেক সম্পাদক আব্দুন নূর দুলাল, বর্তমান সম্পাদক শাহ মুঞ্জুরুল হক, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, এসকে মোরশেদ, ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, অ্যাডভোকেট আবু সাইদ সাগর, অ্যাডভোকেট ওজি উল্লাহ, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও তৎকালীন ডিসি রমনা মোহাম্মদ মুমিন। 

এছাড়া মামলায় আরও প্রায় দেড়শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট