বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২১ জুন, ২০২৬

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (সলিসিটর অনুবিভাগ) থেকে একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়ানি মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনি লড়াই জোরদার করতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সিভিল আপিল মামলা নং ১১৭/২০২৬’ পরিচালনায় বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দেশের প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ আহসানুল করিম-কে বিশেষ নিয়োগ প্রদান করেছে সরকার।
গত ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো: ফারুক হোসাইন স্বাক্ষরিত এক সরকারি আদেশে (স্মারক নং-সলি: /জিপি-পিপি-আইন উপদেষ্টা (অংশ-১)/২০২৩-৯২) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সলিসিটর অনুবিভাগ থেকে জারিকৃত সরকারি ওই আদেশে মূলত তিনটি সুনির্দিষ্ট বিষয়ের উল্লেখ করা হয়েছে:
১. বিশেষ নিয়োগ: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন ‘সিভিল আপিল মামলা নং ১১৭/২০২৬’ শুনানিতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনার স্বার্থে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল-এর অতিরিক্ত (Additional) হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ জনাব আহসানুল করিম-কে নিয়োজিত করা হলো।
২. সম্মানী নির্ধারণ: এই বিশেষ মামলাটি পরিচালনার বিপরীতে তিনি সরকার কর্তৃক নির্ধারিত বিশেষ সম্মানী বা পারিশ্রমিক প্রাপ্য হবেন।
৩. অবিলম্বে কার্যকর: সরকারি প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই নিয়োগ সংক্রান্ত আদেশটি অবিলম্বে (তাৎক্ষণিকভাবে)কার্যকর বলে গণ্য হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবীরা মনে করছেন, আপিল বিভাগের এই দেওয়ানি মামলাটিতে অত্যন্ত জটিল আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা জড়িত থাকায় সরকার দেশের অন্যতম শীর্ষ দেওয়ানি ও সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী আহসানুল করিমকে অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, যা রাষ্ট্রপক্ষকে আইনি শুনানিতে সুবিধাজনক অবস্থানে রাখবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট