রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান?

ঈদের দিন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৪৫৮ বার পড়া হয়েছে

ঈদের দিন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে।
নিউজ ডেস্ক আদালত বার্তা :২৮জুন ২০২৩।

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আরও তিন থেকে চার দিন থাকতে পারে। এর ফলে ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কোরবানি দিতে বেগ পেতে হবে মুসলমানদের।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ঈদের দিন (২৯ জুন) উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমলেও দেশের উত্তরের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। এদিন ঢাকা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে এখন বৃষ্টি থাকলেও ঈদের দিন তা কিছুটা কম হতে পারে।
তিনি আরও বলেন, আমার মনে হয়, ঢাকার ঈদ বৃষ্টিতেই কাটবে। রাজশাহী বিভাগে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ঈদের দিন রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি হতে পারে। রাজধানীতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিকেলের দিকে বৃষ্টি কমে যেতে পারে। ওইদিন সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট