শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Title :
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা অর্ধেক ঋণ, অর্ধেক অনুদান—উপজেলা পর্যায়ে ‘উদ্যোগ’ কর্মসূচি বিচারক শাহিদুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে খাসকামরায় ডেকে মারধরের অভিযোগের ঘটনায় ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয় ট্রেনে চালু হতেই স্টারলিংক ডিভাইস চুরি ছয় মাসে চার আন্তঃনগর ট্রেনে মূল্যবান সরঞ্জাম উধাও, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ইরান যুদ্ধে স্থলসেনা পাঠানো নিয়ে ট্রাম্পের অবস্থান কী? বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চললেও স্থলযুদ্ধে মার্কিন সেনা পাঠানো নিয়ে অনিশ্চয়তা নতুন নিয়মে জমির নামজারি: ওয়ারিশদের যৌথ খতিয়ান, পৃথক খতিয়ানে বণ্টননামা বাধ্যতামূলক বিচারকের খাস কামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ জব্দকৃত পচনশীল খাদ্যশস্য থানায় ফেলে রেখে নষ্ট করার সুযোগ নেই: হাইকোর্ট

উদ্বোধন হচ্ছে আরও ৫০ মডেল মসজিদ

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৮২৬ বার পড়া হয়েছে

উদ্বোধন হচ্ছে আরও ৫০ মডেল মসজিদ
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ৩০জুলাই ২০২৩।
পঞ্চম ধাপে ৩০ জুলাই সারা দেশে আরও নতুন ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে। সারা দেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি বছরের মধ্যেই এসব কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, এর আগে কোনো মুসলিম শাসক বা সরকারপ্রধান একসঙ্গে এত মসজিদ নির্মাণ করেননি। ফলে শুধু বাংলাদেশই নয়, বিশ্বের মধ্যে এটিকে একটি অনন্য এবং যুগান্তকারী ঘটনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। নতুন করে উদ্বোধন হতে যাওয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে গাজীপুরের শ্রীপুর, কিশোরগঞ্জের হোসেনপুর, মানিকগঞ্জের হরিরামপুর, কুষ্টিয়ার দৌলতপুর, শরীয়তপুরের ডামুড্যা, বগুড়ার আদমদীঘি ও সোনাতলা, নওগাঁর রানীনগর ও বদলগাছী, নাটোরের সিংড়া, পাবনার বেড়া, ঈশ্বরদী ও সদর, রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর, গাইবান্ধার পলাশবাড়ী ও নাগেশ্বরী, দিনাজপুরের বিরামপুর, লালমনিরহাটের হাতীবান্ধা, নেত্রকোনার মোহনগঞ্জ, খালিয়াজুড়ী ও সদর, জামালপুরের দেওয়ানগঞ্জ, ময়মনসিংহের ত্রিশাল ও সরাইল, চাঁদপুরের হাইমচর ও সদর, কুমিল্লার নাঙ্গলকোট ও সদর, চট্টগ্রামের সাতকানিয়া, ফেনীর ছাগলনাইয়া, রাঙামাটির নানিয়ারচর ও রাজস্থলী, খুলনার ফুলতলা, পাইকগাছা ও সদর, চাঁপাইনবাবগঞ্জ জেলা মসজিদ, ভোলার দৌলতখান, ঝালকাঠির নলছিটি, পিরোজপুরের মঠবাড়িয়া, সিলেটের গোলাপগঞ্জসহ মোট ৫০টি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট