1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
এনবিআরের দুই বিভাগে সচিব নিয়োগে আসছে নতুন নীতিমালা - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

এনবিআরের দুই বিভাগে সচিব নিয়োগে আসছে নতুন নীতিমালা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

এনবিআরের দুই বিভাগে সচিব নিয়োগে আসছে নতুন নীতিমালা
নিউজ ডেস্ক আদালত বার্তা : রোববার, ১৩ জুলাই ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করেছে সরকার, যেখানে কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এবার এই দুই বিভাগে সচিব নিয়োগে নতুন নীতিমালা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

রোববার (১৩ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এদিন জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন তিনি। 

উপদেষ্টা বলেন, আমাদের নতুন যে দুটি বিভাগ হবে (রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন) এখানে সচিব নিয়োগ কীভাবে হবে, সেটার একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকলে তাকে সচিবের দায়িত্ব দেওয়া হবে, এমন একটা নীতিমালা থাকতে হবে।

তিনি বলেন, যেহেতু রাজস্ব কার্যক্রম চালাতে হবে সেহেতু নীতিমালা করা প্রয়োজন। ঊর্ধ্বতন পদগুলোতে নীতিমালা করতে হবে। যাতে রাজস্ব আহরণ কার্যক্রমটা আরও বেগবান হয়।

ফাওজুল কবির খান বলেন, রাজস্ব আদায় খুবই কম; এটা যেন বাড়ে, গ্রাহক সেবা যেন বাড়ে ও হয়রানি যেন বন্ধ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

এ সময় এনবিআরকে ভেঙে দুই বিভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে হওয়া আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা দেখেছি একটি নিরীহ আন্দোলন পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপ নিয়েছে। দেখেছি এই আন্দোলনটা অর্থনৈতিক ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছে। আপনারা গণমাধ্যমের রিপোর্টও দেখেছেন আন্দোলনের নামে তারা হোয়াটসঅ্যাপ খুলে সরকারবিরোধী আন্দোলনের রূপ দিয়েছে।

তিনি বলেন, এই অধ্যাদেশের কতগুলো সমস্যা চিহ্নিত করেছি। আমরা যেহেতু পরামর্শক কমিটি সেহেতু এগুলো সমাধানের একটি পরামর্শ দেব।

ফাওজুল কবির খান বলেন, আমাদের সামনের পথ হলো অধ্যাদেশে যে সমস্ত ত্রুটি আমরা পেয়েছি সেগুলো নিয়ে কাজ করা। এরপর আরেকটি বিষয় হচ্ছে এনবিআর আর থাকছে না। এনবিআরে কেউ চাকরি করে এটা শুনলে সবাই একটা অট্টহাসি দেয়। মানুষ কেন হাসি দেয় এটা আমরা আপনারা সবাই কিন্তু জানি। এনবিআর না থাকাটা সবার জন্য ভালো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট