1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
এবার প্রভার বিরুদ্ধে হতে যাচ্ছে মামলা - আদালত বার্তা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার

এবার প্রভার বিরুদ্ধে হতে যাচ্ছে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

এবার প্রভার বিরুদ্ধে হতে যাচ্ছে মামলা।

ডেস্ক নিউজ আদালত বার্তা:৬ এপ্রিল ২০২৩।

কুমিল্লায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান ওই আইনজীবী।

সম্প্রতি ওই অভিনেত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মাযহারী। এরই মাঝে ১৪ দিন অতিবাহিত হলেও প্রভার পক্ষ থেকে নোটিশ গ্রহণ কিংবা প্রাপ্তি শিকার নিশ্চিত করা হয়নি। আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী বলেন, আমি একজন আইনজীবীর পাশাপাশি একজন ধর্মপ্রাণ মুসলিম নাগরিক। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হেয় বা ছোট করা আমার বিন্দুমাত্র কাম্য নয়। আমি চাই তিনি যে ভুল কাজটি করেছেন, একজন মুসলমান হয়েও অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। এতে তার ফ্যান ফলোয়াররাও মোটিভেটেড হয়ে এমন ঘৃণ্য কাজে জড়িত হতে পারে। তাদের কাছে এটা একটা স্বাভাবিক ঘটনা মনে হবে। তাই আমি চেয়েছি প্রভা যেন সেটির জন্য প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে আর এমন ভুল কাজ করবেন না বলে ফ্যান ফলোয়ারদের মেসেজ দেন।

আইনজীবী বলেন, অভিনেত্রী প্রভার ভাইরাল স্ক্যান্ডালটির বিষয়ে পাঠানো লিগ্যাল নোটিশের বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এত দিন পর কেন আমি নোটিশ পাঠালাম। মূলত আমি নোটিশেও উল্লেখ করেছি স্ক্যান্ডালটি ভাইরাল হওয়ার দীর্ঘ বছর পর্যন্ত এটি ফেক নাকি সঠিক এটার কোনো ক্লিয়ার মেসেজ ছিল না। কিছু দিন আগে দেশের স্বনামধন্য কয়েকটি গণমাধ্যমের মারফত জানতে পারি প্রভা তার বয়ফ্রেন্ড রাজীবের দ্বারা প্রতারিত হয়েছেন এবং তিনি যে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেছেন সেটার স্বীকারোক্তি তিনি নিজে দিয়েছেন। তিনি ঘটনার স্বীকারোক্তি দেওয়ার পরই আমি বিষয়টি নিশ্চিত হই। তাই তাকে এ নোটিশ পাঠানো হয়েছে। অপরদিকে গত সোমবার (৩ এপ্রিল) পর্যন্ত এমন কোনো নোটিশ বা চিঠি পাননি বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।
তিনি বলেন, আমরা এমন কোনো নোটিশ বা চিঠি এখনো পাইনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট