বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Title :
পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু চাকরিতে অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা নতুন বিধিতে বাতিল করা যাবে না: হাইকোর্ট ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার

গণভবনে চলছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১০৭৭ বার পড়া হয়েছে

গণভবনে চলছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা
নিজস্ব প্রতিবেদক,আদালত বার্তা
আপডেট : ২৮ অক্টোবর ২০২২,


বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শুরু হয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিকাল সাড়ে চারটায় বসে বৈঠক।

বৈঠকে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা।


জানা গেছে, বৈঠকে এক ডজন এজেন্ট নিয়ে আলোচনা করা হবে। মেয়াদোত্তীর্ণ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলন তারিখ ঠিক করা হবে। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখও ঠিক করা হবে।

এছাড়া বর্তমানে বিএনপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে রাখতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে দলের এক কেন্দ্রীয় সদস্য জানান, বৈঠকের লিখিত এজেন্ডা মূলত ১১টি। এর মধ্যে রয়েছে শোক প্রস্তাব পাঠ, ৩ নভেম্বর জেল হত্যা দিবস, ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস, ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০২২, দেশের আর্থসামাজিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং বিবিধ।


আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট