শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :
১৩ সেনা হত্যা: সাবেক মার্কিন মেজর নিদালের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, করা হবে সরাসরি সম্প্রচার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর: ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেল আমিরাতের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায় দেনমোহর আদায়ে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা

চালু হলো কারাগারের হটলাইন নাম্বর, ০৯৬১২০২১৬৯০ বন্দির খবর মিলবে ঘরে বসেই

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

চালু হলো কারাগারের হটলাইন নাম্বর, ০৯৬১২০২১৬৯০ বন্দির খবর মিলবে ঘরে বসেই
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
নিউজ ডেস্ক আদালত বার্তা : জানুয়ারি ২৬, ২০২৫
চালু হলো কারাগারের হটলাইন, বন্দির খবর মিলবে ঘরে বসেই
কারাগারের হটলাইন চালু সেবা উদ্বোধন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
কারাবন্দিদের খবর জানতে স্বজনদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার। রোববার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ সেবা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘‘হটলাইন নম্বরটি হলো ০৯৬১২০২১৬৯০। এই নম্বরে কল দিয়ে স্বজনেরা বন্দিদের খবর জানতে পারবেন। নম্বরটি সবসময় খোলা থাকবে।’’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘সারাদেশের ৬৮টি কারাগারের বন্দিদের তথ্য মিলবে এই নম্বরে কল দিলে। এটি ব্যবহার করে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। সেই সঙ্গে অভিযোগ কিংবা পরামর্শ দেওয়া যাবে।’’

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মুখে কারাগার থেকে পালানো বন্দির মধ্যে এখনো ৭০০ পলাতক রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘যেসব আসামি কারাগার থেকে পালিয়ে গিয়েছিল, তাদের অধিকাংশ ফিরিয়ে আনা হয়েছে। তবে এখনো ৭০০ আসামি পলাতক রয়েছে। তাদেরকে ধরা যায়নি।’’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে অস্বীকার করছি না। তবে যারা এসব করছে তারা ধরাও পড়ছে। আবার যারা ছাড়া পাচ্ছে তারাও এ ধরনের কাজ করছে, এটা সত্যি কথা। আমরা চেষ্টা করছি, যেভাবেই হোক ছিনতাই-চাঁদাবাজি কমিয়ে আনার জন্য।’’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘পুলিশের স্বল্পতা নেই, তবে আগের মতো কাজের উদ্যম নেই। তাদের কাজের উদ্যম বাড়াতে চেষ্টা করছি।’’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট