মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Title :
বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ছাএদের হাতে অস্ত্র দিয়েছিল খালেদা, আমি দিয়েছি খাতা-কলম : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৫ বার পড়া হয়েছে

ছাএদের হাতে অস্ত্র দিয়েছিল খালেদা, আমি দিয়েছি খাতা-কলম : প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ আদালত বার্তাঃ০৬ ডিসেম্বর ২০২২


ক্ষমতায় থাকাকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তিনি ছাত্রদলের নেতাকর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আমি তুলে দিয়েছিলাম খাতা-কলম।

আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর) আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে এ কথা বলেন ছাত্র সংগঠনটির অভিভাবক।


নতুন নেতৃত্ব নির্বাচনে সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে এই সম্মেলন। সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছে।


বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলন স্থলে উপস্থিত হয়ে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন তিনি। এর আগে গাওয়া হয় জাতীয় সংগীত। বেলুন ও পায়রাও উড়ান বঙ্গবন্ধুকন্যা।

উদ্বোধন পর্ব শেষে নেতা-কর্মীদের উদ্দেশে দেয়া ভাষণে ছাত্রলীগের নেতা-কর্মীদের পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ১৯৯৪ থেকে ৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারবিরোধী আন্দোলনের সময় সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি উক্তির কথাও স্মরণ করেন তিনি।


সে সময় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা আওয়ামী লীগকে দমনে ছাত্রদলই যথেষ্ট বলে মন্তব্য করেছিলেন বিএনপি নেত্রী।

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া হুমকি দিয়েছিলেন, আওয়ামী লীগকে শিক্ষা দিতে ছাত্রদলই যথেষ্ট। তারা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর আমি বই, খাতা-কলম তুলে দিয়েছিলাম।


‘ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে। দেশের দায়িত্বভার ভবিষ্যতে নেবে। দেশকে নেতৃত্ব দেবে।…তোমরা শুধু নিজেরাই শিক্ষা নেবে না তোমরা যখন বাড়িতে যাবে কেউ যদি নিরক্ষর থাকে তাদের স্বাক্ষর জ্ঞান দেবে।’

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে সাক্ষরতার হার বাড়াতে ছাত্রলীগের নেতা-কর্মীদের এই নির্দেশ দেয়া হয়। এরপর থেকে নিয়মিত সেই কথাই বলে আসছেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘সে নির্দেশ মেনে ছাত্ররা নিজ এলাকায় গিয়ে শিক্ষাদান করেছিল, তার রিপোর্ট আমার কাছে এসেছে।’


প্রধানমন্ত্রীর ভাষণে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরের ঘটনাপ্রবাহও উঠে আসে। তিনি বলেন, ‘যুদ্ধাপুরীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন জিয়াউর রহমান। ইতিহাস বিকৃতি, জাতির পিতার ভাষণ নিষিদ্ধ, জয় বাংলার স্লোগান নিষিদ্ধ জিয়াউর রহমান করেছেন। কিন্তু আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে।

‘বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর ছিলেন। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। কোন রির্জাভ ছিল না। ২৭০ টার উপরে সড়ক সেতু বিধ্বস্ত ছিল। ২৭৫টির মতো সড়ক ও রেল শুধু বিধ্বস্ত ছিল। চট্টগ্রাম ও মংলা পোর্ট বিধ্বস্ত ছিল। পাকিস্তানি হানাদার বাহিনী মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসা ব্যবস্থা করে বঙ্গবন্ধু।’

বিএনপি ২০১৩ থেকে ২০০১৪ সাল পর্যন্ত বিএনপির আন্দোলনে পেট্রল বোমায় প্রাণহানির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আন্দোলনের নামে সন্ত্রাস করে তারা তিনি হাজার মানুষ হত্যা করে। বাস, রেল, লঞ্চ কোনো কিছুই রেহাই পায়নি। নির্বাচন ঠেকানোর নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে।’







আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট