রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

জাপানের মানুষ সময়ানুবর্তিতার জন্য সারা বিশ্বে পরিচিত।

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৬৫ বার পড়া হয়েছে

সম্পাদকীয়

জাপানের মানুষ সময়ানুবর্তিতার জন্য সারা বিশ্বে পরিচিত।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক,, সম্পাদক, আদালত বার্তাঃ১৭ আগস্ট ২০২৫ 

জাপানের মানুষ সময়ানুবর্তিতার জন্য সারা বিশ্বে পরিচিত। জাপানীদের মতো তাদের রেল সময় মেনে চলে। এমনও বলা হয়, জাপানে ট্রেনের সময় দেখে মানুষ নিজেদের ঘড়ির সময় ঠিক করে নেয়। বিশ্বের অন্যান্য দেশে যেখানে ট্রেনের দেরি হওয়া একটি নিয়মিত ঘটনা, সেখানে জাপানে এক মিনিটের বেশি দেরি হওয়া প্রায় বিরল। কিন্তু কীভাবে জাপানের ট্রেনগুলো এত নিখুঁতভাবে সময় মেনে চলে?

জাপানের ঠিক সময় স্টেশনে পৌঁছানোর রেল ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়েছিল উনিশ শতকের শেষেরদিকে। যখন মেইজি পুনর্গঠনের মাধ্যমে জাপান আধুনিকীকরণ শুরু করে। মেইজি (Meiji) হলো জাপানের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ, যা ১৮৬৮ সাল থেকে ১৯১২ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। এটি মূলত সম্রাট মেইজি বা সম্রাট মুৎসুহিতো-এর ৪৫ বছরের শাসনকাল। মেইজি পুনর্গঠনের সময়কালে জাপান তাদের ঐতিহ্যবাহী ধূপঘড়ি (Incense clocks) এবং আকাশ দেখে দিন রাতের হিসাবের বদলে পশ্চিমা বিশ্বের যান্ত্রিক ঘড়ি এবং সময় পরিমাপের পদ্ধতি গ্রহণ করে।

ফলে জাপানি সমাজে সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলার ধারণা আগের থেকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। একই সময়ে, উনিশ শতকের শেষ থেকে জাপানে রেলপথ নির্মাণ শুরু হয়। গত ১৪০ বছরেরও বেশি সময় ধরে এই রেল ব্যবস্থা একটি অত্যন্ত সুসংগঠিত এবং দক্ষ নেটওয়ার্কে পরিণত হয়েছে সারা জাপানজুড়ে। দীর্ঘদিনের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাই জাপানের এই অতুলনীয় রেল ব্যবস্থার শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট