1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারী চাকরিজীবীরা - আদালত বার্তা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশের ক্লারিফিকেশন দরকার: জয়নুল আবেদীন বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মারক টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে দশ লাখে ২২ জন বিচারক, ২৬ লাখ মামলা বিচারাধীন একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি।

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারী চাকরিজীবীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারী চাকরিজীবীরা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৮ সেপ্টেম্বর ২০২৫

এবার শারদীয় দুর্গাপূজার ছুটি ২ দিন। এরপর সাপ্তাহিক ছুটি পড়ছে দুদিন। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি। দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আগামী ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি। পরের দিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি। 

আর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। ফলে তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে। এতে টানা ৪ দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন বন্ধ থাকবে। তবে ছুটির শুরুতে দুদিন সাপ্তাহিক ছুটি পড়ায় টানা ১১ দিন বন্ধ থাকবে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো বন্ধ থাকবে ১২ দিন। দুর্গাপূজার ১০ দিনের ছুটি ও দুদিনের সাপ্তাহিক বন্ধসহ টানা ছুটি থাকবে ১২ দিন। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র দুদিন ছুটি থাকবে। আর মাদরাসায় পূজা উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ছুটি শেষে আগামী ৮ অক্টোবর থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট