শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Title :
স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন।  দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু

টেস্ট ও টি-টোয়েন্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১২১২ বার পড়া হয়েছে
ফাইল ছবি

করোনার ধাক্কা কাটিয়ে বেশ আগেই ক্রিকেটে ফিরেছে পাকিস্তান। তবে এ মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে এবার পাকিস্তানের ঘরের মাঠেও ফিরবে ক্রিকেট। এই সিরিজের সূচি সহ আগামী ২৪ মাসের নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির প্রকাশিত সূচিতে অনুযায়ী আগামী ২৪ মাসে দুই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ২০ টি দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান।

সব কিছু ঠিক থাকলে এ সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী বছর নভেম্বর মাসে ২ টেস্ট ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের।

এছাড়াও নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। যার মধ্যে এই সময়কালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে আতিথ্য দেওয়ার সাথে ২০২২ সালের এশিয়া কাপও আয়োজন করবে পাকিস্তান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট