
ঢাকার রাস্তায় ট্রাফিক সিস্টেমে নতুন বাস্তবতা AI ক্যামেরা।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৭ এপ্রিল ২০২৬
“আজ থেকে কার্যকর হচ্ছে সরাসরি মামলা!”
রাত ১টা…
রাস্তা ফাঁকা…
লাল সিগনাল জ্বলছে 🔴
চারপাশ সুনসান।
আপনি ভাবলেন, “ধুর, এখন আবার সিগন্যাল কিসের? পুলিশ তো নেই!” আপনি টান দিলেন। কেউ বাধা দিল না। কোনো বাঁশি বাজল না।
কিন্তু ঠিক তখনই রাস্তার কোণের ওই ছোট্ট লেন্সটি আপনার নম্বর প্লেটটা ‘ক্লিক’ করে নিল।
আপনি বাসায় গিয়ে শান্তিতে ঘুমালেন, আর ঠিক কয়েক মিনিট পর আপনার ফোনে একটি SMS আসল ৫,০০০ টাকা জরিমানা! 💸
⚠️ আজ থেকে ঢাকার রাস্তায় নতুন বাস্তবতা AI ক্যামেরা।
Dhaka Metropolitan Police – DMP এখন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে
AI চালিত ক্যামেরা ও E-Prosecution সিস্টেম চালু করেছে।
👉 মানে,
আপনাকে থামানো হবে না
কিন্তু আইন ভাঙলে মামলা হয়ে যাবে অটোমেটিক!
দিনের বেলা ট্রাফিক সার্জেন্টকে হয়তো অনুরোধ করা যায়, তার সাথে ওর সাথে কথা বলানো যায় বা হ্যাডম বেশি থাকলে মামু চাচার ভয় দেখানো যায় কিন্তু এই AI ক্যামেরার কোনো মন নেই, মায়া নেই, দয়া নেই, সে ভয় পায় না। সে শুধু চেনে নিয়ম আর আপনার গাড়ির নম্বর।
📍 যেসব জায়গায় বেশি নজরদারি চলছে:
Shahbagh, Bijoy Sarani, Karwan Bazar, Banglamotor সহ আরও ২০+ গুরুত্বপূর্ণ মোড়
সর্বমোট ২৫ টি সিগনাল।
🔍 এখন ক্যামেরা যা যা ধরছে:
🚦 লাল বাতি অমান্য
🛑 জেব্রা ক্রসিং ব্লক
🚗 উল্টো পথে গাড়ি চালানো
🏍️ হেলমেট ছাড়া বাইক
👥 অতিরিক্ত যাত্রী
🪡 সীট বেল্ট না পড়া
📱গাড়ি চালানর সময় মোবাইল এ কথা বলা
🏮অনুমতি ছাড়া ভিআইপি লাইট ব্যাবহার
👉 ক্যামেরা দেখলেই → সরাসরি মামলা
💰 জরিমানার হিসাব (Road Transport Act 2018 অনুযায়ী):
সিগন্যাল ভাঙলে: সর্বোচ্চ ৫,০০০ টাকা
বেপরোয়া গতি: ১০,০০০ টাকা পর্যন্ত
হর্ন/অন্যান্য আইন ভাঙা: নিয়ম অনুযায়ী জরিমানা
🚶 নতুন যে বিষয়গুলো অনেকেই জানেন না:
✔️ স্মার্ট ট্রাফিক সিগন্যাল (গাড়ির চাপ অনুযায়ী)
✔️ পুশ-বাটন পেডেস্ট্রিয়ান ক্রসিং
👉 এগুলো অমান্য করলেও এখন মামলা হচ্ছে
⚠️ গাড়ির মালিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা:
👉 আপনার গাড়ি কে চালাচ্ছে খেয়াল রাখুন
👉 রেজিস্ট্রেশন নাম্বারের সাথে থাকা মোবাইল নাম্বার চালু রাখুন (BSP Portal এ গিয়ে মোবাইল নাম্বার আপডেট আছে কিনা দেখুন)।
❗ কারণ কি?
বলছি,
সময়মতো মামলা না ভাঙ্গালে ওয়ারেন্ট বেরিয়ে যাবে গাড়ির মালিকের নামে… কোর্ট কাচারি হাঙ্গামা…
ড্রাইভার ভুল করলেও মামলা যাবে মালিকের নামে…
আপনার গাড়ি নিজে চালান বা ড্রাইভার বা অন্যকেউ, ড্রাইভিং লাইসেন্স এর পয়েন্ট যাবে আর সেটার কি তরিকায় তার বিস্তারিত না জানতে পারলেও এতটুকু জেনেছি যে Bangladesh Police ও Bangladesh Road Transport Authority (BRTA) এর মধ্যে
MoU হয়েছে….
🪬গাড়ির কাগজপত্র ফেল থাকলে, AI camera এর সামনে না গিয়ে পারলেই ভালো, নিমিষেই BRTA এর ডাটাবেইজ থেকে ধরে ফেলবে…
🔥 শেষ কথা:
“পুলিশ নাই = চালা…. মামা চালা….”
এই যুগ শেষ ❌
ক্যামেরা কখনো ঘুষ খায় না, অনুরোধ শোনে না, মাফও করে না! এইটাই নতুন সত্য ✅
👉 আজ থেকেই সতর্ক হন
👉 পোস্টটি শেয়ার করে আপনার পরিচিত গাড়ি মালিক বন্ধুদের এখনই সতর্ক করে দিন। হয়তো আপনার একটা শেয়ারে কারো ১০ হাজার টাকা বেঁচে যাবে!