1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস - আদালত বার্তা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে যারা মনোনীত হলেন।

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস
নিউজ ডেস্ক আদালত বার্তা : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চার দিন ধরে বয়ে যাওয়া তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে এই পরিস্থিতি আরও দুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামী ২৬ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করতে পারে। একই সঙ্গে ২৭ এপ্রিল থেকে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গরম থেকে স্বস্তি এনে দিতে পারে।

এবারের স্থানীয় নির্বাচন কেমন হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী
পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (২৬ এপ্রিল) রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকা এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট