1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দলের কর্মীরা বিসিএস পাস করে না বলে প্রধানমন্ত্রী খুবই কষ্ট পান: কাদের - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

দলের কর্মীরা বিসিএস পাস করে না বলে প্রধানমন্ত্রী খুবই কষ্ট পান: কাদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

দলের কর্মীরা বিসিএস পাস করে না বলে প্রধানমন্ত্রী খুবই কষ্ট পান: কাদের
নিউজ ডেস্ক আদালত বার্তা :২৪ জুলাই ২০২৩
দলের নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির পরিচিতি সভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের
দলের নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির পরিচিতি সভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিসিএস পরীক্ষা দেয় কিন্তু লিখিত পরীক্ষায় টিকতে পারে না। লিখিত পরীক্ষায় পাস করলে ভাইভাতে গিয়ে আউট। প্রধানমন্ত্রী মাঝে মাঝে খুবই কষ্ট পান। তাঁকে বাধ্য হয়ে অনেক সময় ভিন্নমতের সহকর্মীদের সঙ্গে কাজ করতে হয়। এটা তিনি প্রকাশও করেন।
আজ সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা কেন বিসিএস পরীক্ষায় অংশ নেয় না, পড়াশোনা কেন করে না, এসব প্রশ্ন তিনি (প্রধানমন্ত্রী) প্রায়ই করেন। কোনো ছেলেমেয়ের ভালো ফলাফল পেলেই সঙ্গে সঙ্গে তিনি বলেন, বিসিএস পরীক্ষা দাও। আমাদের তো লোক দরকার। সচিবালয়ে আরও কোয়ালিটি দরকার। এ দেশে কিছু ব্যক্তি বা গোষ্ঠী নানা কায়দায়, কৌশলে ক্ষমতার মঞ্চে অধিষ্ঠিত, তাঁরাই রাজত্ব করে গেছেন।’
কাদের বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পরে গত ৪৮ বছরে সর্বশ্রেষ্ঠ অর্জনের নাম শেখ হাসিনা। তাঁর কমিটমেন্ট, সততা, নৈতিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা, সাহস, দৃঢ়তা, শিক্ষা, সব মিলিয়ে তিনি সবার সেরা।
বাংলাদেশের বেশির ভাগ বক্তাই গৎবাঁধা বক্তব্য রাখেন বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘একটা সেট আছে, কেউ ১৯৪৯ সাল থেকে শুরু করেন, কেউ ৭৫ থেকে শুরু করেন। কিন্তু এর ভেতরে তথ্য নিয়েও কথা আছে। এতে আমাদের জ্ঞান-গরিমার পরিচয় তো দিতে পারি না।’
আজকের সভায় সভাপতিত্ব করেন শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আবদুল খালেক এবং সঞ্চালনা করেন উপকমিটির সদস্যসচিব ও শিক্ষা সম্পাদক শামসুন নাহার চাঁপা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট