মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
গ্রেপ্তারের আগে পরোয়ানার সত্যতা যাচাই করুন: আইনশৃঙ্খলা বাহিনীকে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা ড. এস জয়শঙ্কর ও কিয়োকো: টোকিওর বসন্তে বোনা এক অনন্য ভালোবাসার গল্প ব্যাংক কর্মকর্তাকে হেনস্তা: ‘মোবাইল সাংবাদিকতা’ নিয়ন্ত্রণে আইনি নোটিশ ১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তায় তোলপাড় আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল ডাকা অবৈধ: হাইকোর্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ দিল্লিতে ব্রিকস সম্মেলন: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাণিজ্য অবরোধ বন্ধের কড়া বার্তা শি জিনপিংয়ের জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী

দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন এবং পূজায় ৩৫ অপ্রীতিকর ঘটনায় ১১ মামলা, ২৪ জিডি, ১৭ গ্রেপ্তার: আইজিপি

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৪০৫ বার পড়া হয়েছে

দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন এবং পূজায় ৩৫ অপ্রীতিকর ঘটনায় ১১ মামলা, ২৪ জিডি, ১৭ গ্রেপ্তার: আইজিপি

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ অক্টোবর ১১, ২০২৪
দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।

আইজিপি বলেন, ‘যা কিছু ঘটুক, আমরা ব্যবস্থা নেব। সামান্য কিছু ঘটনা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে কিছু, মন্দিরে হামলা অপচেষ্টা হয়েছিল, সেগুলোকে আমরা প্রতিরোধ করেছি।’

তিনি বলেন, ‘সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে একসঙ্গে পূজা হচ্ছে। চলতি মাসের শুরু থেকে আজকে পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় আমরা হয় সাধারণ ডায়েরি (জিডি) অথবা মামলা করেছি।’

‘৩৫টি ঘটনায় আমরা ১১টি মামলা করেছি, ২৪টি জিডি হয়েছে। এর মধ্যে ছিল চারটি চুরির ঘটনা, বাকিগুলো সামান্য ভাঙচুর। যে ১৭ জন জড়িত ছিল, সেই অপরাধীদের আমরা গ্রেপ্তার করেছি,’ বলেন আইজিপি।

পূজামণ্ডপে সংগীত পরিবেশন: রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না খতিয়ে দেখছে পুলিশ
পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রামের ঘটনায় আমরা সংবাদ সম্মেলন করেছি। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না সেটি তদন্ত সাপেক্ষ বিষয়।’

‘অনেক সময় স্থানীয়ভাবে কিছু ঘটনা ঘটে থাকে, আগে এই ধরনের তথ্য ঢাকায় আসতো না। প্রযুক্তির কারণে এখন আসছে। স্থানীয়ভাবে কিছু সমস্যার উদ্ভব হয়, স্থান-কাল-পাত্র ভেদে সেন্স অব প্রোপরশন অনুযায়ী কাজ করতে হবে। সেটির ব্যত্যয় হলে বড় আকার ধারণ করতে পারে,’ যোগ করেন তিনি।

আইজিপি আরও বলেন, ‘যে সুযোগ আমাদের তৈরি হয়েছে নতুন বাংলাদেশ তৈরি করার। বাংলাদেশ পুলিশ আছে শান্তিপ্রিয় জনগণের পাশে। অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়, তারা শান্তি চায়, সমৃদ্ধি চায়। পশ্চিমবঙ্গে কিছু অপরাধী আছে, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনতে চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট