বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Title :
দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল সরকারি কমিটিতে বড় রদবদল: বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা, যুক্ত হচ্ছেন নারীসহ ৩ স্থানীয় প্রতিনিধি গাইবান্ধা আদালতে চাঞ্চল্যকর জালিয়াতি: বিচারকের অনুপস্থিতিতে ভুয়া জামিনের রিকল তৈরি করে থানায় জমা দেওয়ার আভিযোগ  ৪ ‘বাংলাদেশি’র কারাদণ্ড মওকুফ করে দেশে পাঠানোর নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী করছাড়ের বিধানে জটিলতা: নিয়মিত আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে? আঁধার পেরিয়ে আলো: উনিশ শতকের ঢাকায় সড়কবাতির ইতিকথা ক্যাঙারু কোর্ট’ মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আইনজীবী পড়াশোনায় প্রথম, জীবনযুদ্ধে সেরা: শিক্ষার্থীর আসল শক্তি কোথায়?

দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল

আদালত বার্তা ডেস্কঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফল প্রকাশের পর ২০০ জন সিভিল জজ নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী বিজেএস পরীক্ষার কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

​আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

​সুপারিশপ্রাপ্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, নিয়োগের অবশিষ্ট আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নবনিযুক্ত বিচারকরা অতি শিগগিরই বিচারকার্যে যোগদান করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি নবনিযুক্তদের প্রতি সততা, ন্যায়নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে বিচারিক দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

​বিচারক সংকটের কথা তুলে ধরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “বাংলাদেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চাহিদাকৃত ১০০ জনের পরিবর্তে ২০০ জন সিভিল জজ নিয়োগের জন্য সুপারিশ করেছে।”

​একই সঙ্গে পরবর্তী বিজেএস পরীক্ষার কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। অ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করেন, অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে ১৯তম বিজেএসের কার্যক্রম শুরু হবে এবং এবারও অধিকসংখ্যক বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

​বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল হিসেবে পদাধিকারবলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের একজন সদস্য তিনি। বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি, বিচারকের স্বল্পতা দূরীকরণ এবং জনগণের জন্য দ্রুত ও দক্ষ বিচারসেবা নিশ্চিত করার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পাওয়াকে নিজের জন্য একই সঙ্গে দায়িত্ব ও গৌরবের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

​বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ধারাবাহিক, দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিচারকের স্বল্পতা ক্রমান্বয়ে দূর হবে এবং একটি দক্ষ, ন্যায়নিষ্ঠ, জনবান্ধব ও মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম বিচারব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট