1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নতুন শিক্ষাক্রমে থাকছে না পাস-ফেল, পারদর্শিতায় মেধা বিচার: শিক্ষামন্ত্রী - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

নতুন শিক্ষাক্রমে থাকছে না পাস-ফেল, পারদর্শিতায় মেধা বিচার: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

নতুন শিক্ষাক্রমে থাকছে না পাস-ফেল, পারদর্শিতায় মেধা বিচার: শিক্ষামন্ত্রী

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩
নতুন শিক্ষাক্রম ২০২৭ সালের মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রথম, দ্বিতীয় বা পাস ফেল নয়, পারদর্শিতা দিয়েই শিশুদের মেধা বিচার হবে বলেও জানান তিনি।

শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব বলেন। নতুন শিক্ষাক্রমে হাতে কলমে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান দীপু মনি।

তিনি বলেন, এর ফলে ধীরে ধীরে কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যাবে। শিশুরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে এই পাঠ্য ক্রমের মাধ্যমে। খেলার মধ্যে শিক্ষা- এটাই ছিল এই কার্নিভালের মূল উদ্দেশ্য।

পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি, ক্রফটিং, বর্জ্য দিয়ে নতুন কিছু তৈরি এই কার্নিভালে শেখানো হয়েছে।
৪ দিনব্যাপী চলা এই কার্নিভালে দেশের ৪ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিনসহ শিক্ষার্থীরা। এসময়, এই কার্নিভালে বয়সভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট