রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ জান্নাতুল তাজমীনের মৃত্যু কি আমাদের বিবেককে জাগাবে? ১৩ সেনা হত্যা: সাবেক মার্কিন মেজর নিদালের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, করা হবে সরাসরি সম্প্রচার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর: ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেল আমিরাতের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা

নারী আইনজীবীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার  দায়ে ২ আসামির আমৃত্যু কারাদণ্ড।

  • প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৪৯৭ বার পড়া হয়েছে

নারী আইনজীবীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার  দায়ে ২ আসামির আমৃত্যু কারাদণ্ড
নিউজ ডেস্ক আদালত বার্তা :১১জুন ২০২৩।
প্রায় এক যুগ আগে রওশন আরা আক্তার নামে এক নারী আইনজীবীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে দুই আসামির আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাসেল জমদ্দার ওরফে শাকিল ও সোলাইমান রবিন ওরফে তাজুল।

রোববার (১১ জুন) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার তানভীর হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর আসামিরা চুরির করতে আইনজীবী রওশন আরা আক্তারের বাসায় যায়। এরপর তারা তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার পরদিন ২০১৩ সালের ১ জানুয়ারি তার স্বামী মাহবুব-ই সাত্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালীন মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট