1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নির্বাচনের আগে সিম ব্যবহার কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা - আদালত বার্তা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে?

নির্বাচনের আগে সিম ব্যবহার কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

নির্বাচনের আগে সিম ব্যবহার কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৬ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মোবাইল সিম ব্যবহার কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী 

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাচ্ছি সিম কার্ডগুলোর ব্যবহার কমিয়ে আনতে। একবারে তো কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে কমিয়ে নিয়ে আসবো। কেউ একটা সিম আনতে গেছে তার নাম দিয়ে দুই-তিনটা সিমকার্ড বের করে নিয়ে গেছে।

দেখা যাচ্ছে কোন একটা ঘটনা ঘটলো, কিন্তু উনি সিমটার মালিক না, ঘটনা ঘটিয়ে অভিযোগ এসে যাচ্ছে ওনার নামে। আলোচনা করেছি যতটা পারি নির্বাচনের আগে তো কিছু কমিয়ে নিয়ে আসবো। এরপরেও এর যাতে ঘটনাগুলো না ঘটে। অনেক সময় দেখা যায় যে আপনার নাম দিয়ে টাকা এ চাচ্ছে ও চাচ্ছে। কিভাবে সমাধান করা যায় আমরা উদ্যোগ নিয়েছি।

কয়টায় কমিয়ে আনা হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ১০টা থেকে আস্তে আস্তে আমরা কমিয়ে নিয়ে আসবো। আমরা আল্টিমেটলি হয়তো দুইটাই গিয়ে থামবো। নির্বাচনের আগেই সম্ভব হবে না। নির্বাচনের আগে আমরা হয়তো সাতটা, পাঁচটার ভেতরে যদি আসতে পারি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট