1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নির্বাচনের পূর্বে নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই’ - আদালত বার্তা
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ।

নির্বাচনের পূর্বে নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

নির্বাচনের পূর্বে নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই’
নিউজ ডেস্ক আদালত বার্তা : অক্টোবর ০৯, ২০২৩
বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে বাণিজ্য নিষেধাজ্ঞা তো দূরের কথা, নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বা এটার বাস্তবতা বা প্রেক্ষাপট নেই বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী ডায়ানা জানসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, মোটেও না। তারা কোথায় পেয়েছেন (যেসব গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে) আমরা জানি না। কিন্তু আমি খুব দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, এ ধরনের কোনো সম্ভাবনাই নেই। এটিকে করা হয়েছে মানুষের মধ্যে একটা ভয় বা ভীতি তৈরি করার জন্য।

প্রতিমন্ত্রী বলেন, একটা গোষ্ঠী এটা থেকে সুবিধা নিতে পারে। আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে আর নতুন করে কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই।

সুইডেনের মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। আর এটার বিষয়ে দায়দায়িত্ব হচ্ছে সরকারের।

নির্বাচন প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, সুইডেনের মন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। নির্বাচন কমিশনে নতুন আইন হয়েছে, সেটা তাকে বলেছি। জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠু করা যায় তার জন্য কি প্রচেষ্টা আমরা নিচ্ছি, সেটা বলেছি। ২০০৮ সালের এবং এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেমন ছিল সেটা বলেছি।

বাংলাদেশ সফররত মার্কিন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে আজ বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে এবং নির্বাচন কমিশনের অধীনেই হবে। যে কেউ বানচালের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য, ইন্দো-প্যাসিফিক ইস্যু, ইউক্রেন যুদ্ধের প্রভাবসহ বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উভয়পক্ষ।

ইন্দো-প্যাসিফিক ইস্যুতে আলোচনা বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইন্দো-প্যাসিফিক আউটলুক নিয়ে তিনি জানতে চেয়েছেন। আমরা আমাদের পররাষ্ট্রনীতির কথা বলেছি। আমরা ব্যাখ্যা করেছি, পররাষ্ট্রনীতির ওপর নির্ভর করে আমরা ইন্দো-প্যাসিফিক আউটলুক করেছি। যেখানে আমরা রুল বেইসড অর্ডারের প্রতি সমর্থন জানিয়েছি। তারা স্বাগত জানিয়েছে। তাদের অবস্থাও প্রায় একই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট