শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Title :
দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হঠাৎ আলোচনায় সমকামিতা: বাংলাদেশের প্রচলিত আইন, বিচারিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিচারকক্ষে মিডিয়ার প্রবেশে বাধা দেওয়া সংবিধান লঙ্ঘন: এলআরএফের অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বাংলাদেশের রাজস্ব আয়-ব্যয়ে আরও স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বড় ভূমিকা রাখবে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বড় ভূমিকা রাখবে।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ৩১ জানুয়ারি ২০২৪।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বড় ভূমিকা রাখবে। দেশের তরুণ ও যুবকরা এসব প্রতিষ্ঠান থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তৈরি হবে। আমার প্রতি আপনাদের আস্থা ও ভালোবাসায় আমি চিরঋণী। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনারা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদের সন্তান। আপনাদের সুখ-দুঃখে আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।’

সেতাবগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বোচাগঞ্জবাসীর পক্ষ থেকে পুনরায় নৌপরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের যে ইশতেহার তা বাস্তবায়ন করতে হলে স্মার্ট ও আধুনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। বেকারত্ব ঘোচাতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার যে ইশতেহার আওয়ামী লীগ নির্বাচনের আগে প্রকাশ করেছে, সেটি কেবল দলের নয় পুরো বাংলাদেশের ইশতেহারে পরিণত হয়েছে। আমি নির্বাচনি পথসভাগুলোতে বলেছিলাম, আগামীর বাংলাদেশ তরুণ ও যুবকদের। এ জন্য তোমাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

এ সময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডালিম সরকার, থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর উল্লাহ, বোচাগঞ্জ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট